সেলজুক সাম্রাজ্যের ইতিহাস।সেলজুক রাজত্বের ইতিহাস।সেলজুক সালতানাত।সেলজুকদের ইতিহাস-ধারাবাহিক পর্ব -৫


মণিমুক্তা তার হাতেই শােভা পায় যে সাগরের তলদেশ থেকে ঝিনুকের খােল উদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞা করে। '

সুলতান চেগরাবেগের চোখে প্রশংসার দৃষ্টি উজ্জ্বল হলাে।‘ আমার দেখতে ইচ্ছে করছে তােমার বুদ্ধির ধার কতটুকু কিতাব বা বই বিদ্যা দিতে পারে, বুদ্ধি নয় ..... তুমি নিজেকে কতটুকু বুদ্ধিমান মনে করাে?'-সুলতান

জিজ্ঞেস করলেন। মহামান্য সুলতান! মানুষ নিজেকে যতটুকু বুদ্ধিমান মনে করে সে ততটুকুই নির্বোধ এবং সে নিজেকে যত বড় মনে করে ততই সে ছােট। কে বুদ্ধিমান আর কে নির্বোধ এই ফয়সালা ক'জনই বা করতে পারে।“ আচ্ছা তুসী! একটা কথার জবাব দাও। কোন শাসক যদি চায় সে প্রজাদের মধ্যে জনপ্রিয় হবে এবং মৃত্যুর পর প্রজারা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে তাহলে তার কি গুণ আর মানসিকতা থাকা উচিত?'-সুলতান আশ্বস্ত গলায় জিজ্ঞেস করলেন।

 “ সে তার ধর্ম ও দেশের জন্য হবে অগ্নিঝড়। প্রজাসাধারণের জন্য হবে শীতল পানি, হবে উর্বর মাটির মতাে স্বচ্ছন্দ, আকাশের বিশালতার মতাে উদার, ঈগলের মতাে তীক্ষ্ণ দৃষ্টিধারী, কাকের মত সদা সতর্ক, কোকিলের মতাে মিষ্টভাষী, বাঘের মতাে নির্ভীক এবং চাঁদ তারার মতাে বিশুদ্ধ পথনির্দেশক। এমন নয় যে, আজ এদিকে কাল ওদিকে উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় ’-হাসান তুসী বললেন নির্লিপ্ত ভঙ্গিতে।

‘ এসব কি আমার মধ্যে আছে ’-সুলতান কিছুটা আড়ষ্ট হয়ে জিজ্ঞেস করলেন।‘ আমি যদি বলি হ্যা তাহলে এটা তােষামােদি হবে ’ হাসান তুসী বললেন“ তােষামােদি আর মুনাফিকী এক জিনিস। আমি মুনাফিক হতে চাই না। আর যদি বলি সুলতানের মধ্যে এসব গুণের কমতি আছে তাহলে অসন্তোষের পাত্র হবে। কারাে অসন্তোষের পাত্র হওয়া আমার কাম্য নয়। '‘ হে যুবক!'-সুলতান বললেন- “ তােমার স্পষ্টভাষিতা সত্যিই প্রশংসার যােগ্য।কিন্তু একটা কথা বললা ... যদি এসব গুণের দু'একটি আমাদের মধ্যে না থাকে তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে?

মহামান্য সুলতান! তসবীহতে সাধারণত দানা থাকে একশটি আর গ্রন্থি থাকে একটি। যদি এই একটি মাত্র গ্রন্থি খুলে যায় তাহলে তসবীহর সবগুলাে দানাই বিক্ষিপ্ত হয়ে যাবে। হতে পারে আপনার সেই গুণটি বা এর স্থলের ত্রুটিটি আপনার গুণ-গাথার গ্রন্থির মূল্যমান রাখে। এর কারণে যে কোন সময় আপনার অর্জিত গুণ-গাঁথার দানাগুলাে বিক্ষিপ্ত হয়ে যাবে।

হাসান তুসী!-সুলতান চেগরা বেগ উচ্ছসিত কণ্ঠে বললেন-“ আমি তােমাকে আমার বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়ােগ করলাম। যদি তুমি তােমার সত্যভাষিতা ও সত্যময় নীতির স্বচ্ছতা ধরে রাখতে পারাে তাহলে এটা আমার ভবিষ্যদ্বাণী যে, একদিন

তুমি এই সালতানাতের ওযরে আজম-প্রধানমন্ত্রী হবে।



লেখক :এনায়েতুল্লা আলতাশ




0 মন্তব্যসমূহ