রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম এর ইচ্ছা । উম্মতের প্রতি রাসুল সা এর উম্মতের প্রতি ভালোবাসা।হযরত মুহাম্মদ সাঃ এর জন্ম তারিখ,হযরত মুহাম্মদ সাঃ এর পিতার নাম কি,মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবনী,


রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম এর ইচ্ছা

হযরত আবু হােরায়রা (রা) বলেন, নবী করীম ছল্লাল্লাহু ' আলাইহি ওয়াছাল্লাম বলেছেন, আমার পরে এমন
সমস্ত লােক আসবে, তাদের প্রত্যেকে আপন পরিবার-পরিজন ও মালসম্পদের বিনিময়ে হলেও আমাকে দেখার
আগ্রহ রাখবে।
হযরত আনাস ইবনে মালেক (রা) বলেন, রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম বলেছেন, আমার
আকাঙ্খা হয়, হায় যদি আমি আমার সেসব ভাইদেরকে দেখতে পেতাম, যারা আমাকে না দেখে আমার ওপর
ঈমান আনবে।

অপর এক বর্ণনায় রয়েছে, আমার ভাইদের সাথে আমার কবে সাক্ষাৎ হবে? ছাহাবা (রা) বললেন, হে
আল্লাহর রাসূল! আমরা কি আপনার ভাই নই? রাসূলুল্লাহ ছল্লাল্লাহু' আলাইহি ওয়াছাল্লাম বললেন, বরং তােমরা
আমার ছাহাবা, আমার ভাই হল তারা যারা আমাকে না দেখে আমার ওপর ঈমান এনেছে।
(হায়াতুছ সাহাবা পৃষ্টা:৭৬৫)
লেখক : আল্লামা ইউসুফ সাহেব কান্ধলভী (রহ)

0 মন্তব্যসমূহ