⊕ আল্লাহ সকল সৃষ্টির রব ও বান্দার উপর আল্লাহর অধিকার।
✪ আল্লাহ আমাদের পালনকর্তা এবং সকল কিছুর পালনকর্তা। তিনি সকল সৃষ্টি জগতের সার্বভৌম ক্ষমতার
মালিক। এই রুবুবিয়্যতের মধ্যে তাঁর কোন শরিক নেই।
তাঁর সার্বভৌমত্ব সম্পর্কে তিনি নিজেই ঘােষণা করেছেন, “ সকল প্রশংসা আল্লাহর, যিনি রাম্বুল আলামিন” (ফাতিহা ১)।
এগুলাে এ কথার অকাট্য প্রমাণ করে যে, আল্লাহই একমাত্র প্রভু। তিনি ছাড়া প্রকৃতপক্ষে অন্য কোন পালনকর্তা নেই। সুতরাং তিনি ব্যতীত অন্য কারাে ইবাদত করা বৈধ নয়। সকল ইবাদতের হক একমাত্র তাঁরই।
হযরত মু'আয রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, “ হে মু'আয! বান্দার উপর আল্লাহর হক এবং আল্লাহর উপর বান্দার হক কি তা কি তুমি জান? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভালাে জানেন। তিনি বললেন, আল্লাহর হক বান্দার উপর এই যে, বান্দা তার ইবাদত করবে, তাঁর সাথে কোন কিছু শরিক করবে না। আর বান্দার হক আল্লাহর উপর এই যে, তিনি যেন ঐ ব্যক্তিকে আযাব না দেন যে তাঁর সাথে কোন কিছু শরিক করে না (বুখারি ও মুসলিম)।

0 মন্তব্যসমূহ