ইমাম মাজদুদ্দীন ফিরোযাবাদী রহ, (৭২৯-৮১৭ হি)বহু দেশ সফর করেছেন। যখন ৭৯৯ হিজরীতে  ইয়ামান ছেড়ে মক্কায় চলে আসতে চেয়েছিলেন তখন সেখানকার সুলতান তাকে বলেছিলেন, 

"আমাদের ইয়ামান তো এতদিন অন্ধকারাচ্ছন্ন ছিল, আপনাকে পেয়ে তা আলোকিত হয়েছে। যেই আপনার মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদের জ্ঞানের মৃত ভূমিকে সজীব করলেন, সেই আপনাকে ছাড়া কিভাবে আমরা সামনে আগাব? আল্লাহর ওয়াস্তে আপনি বাকি জীবনটা এখানেই কাটান। হে মাজদুদ্দীন,  আমি আল্লাহর নামে সত্য কসম করে বলছি, আমি আমার রাজত্ব ছেড়ে দেয়া, দুনিয়া ছেড়ে যাওয়া মেনে নিতে রাজি কিন্তু আপনার ইয়ামান ছেড়ে যাওয়া মেনে নিতে পারব না "
 
উনার এ আবেগী বক্তব্য ও আবদারে শেষ পর্যন্ত ফিরোযাবাদী রহ, আমৃত্যু ইয়ামান থেকে গিয়েছিলেন। ইমাম ইবনু হাজার আসকালানী  ইয়ামানে গিয়ে তার কাছে পড়েছেন।  আল্লাহ তায়ালা এ মহান সুলতানকে রহম করুন। ইমাম মাজদুদ্দীন কেও রহম করুন। 

মাজদুদ্দীন রহ, বহু শাস্ত্রবিদ ছিলেন। দৈনিক অন্তত দুই শত লাইন কিতাব মুখস্থ করতেন।  কিতাব কিনার জন্য প্রায় বিশ হাজার ভরি স্বর্ণ ব্যয় করেছেন, মানে এ সময়ের শত কোটি টাকা। তিনিই হলেন চার খন্ডের বিখ্যাত অভিধান আল কামুসুল মুহীতের লিখক, যা পরবর্তী সময়ে ইয়ামানের বিখ্যাত হানাফী ইমাম মুরতাযা যাবীদী রহ, বিশ খন্ডে তাজুল আরূস নামে ব্যাখ্যা করেছেন। 

- সূত্র : শায়খ আব্দুস সাত্তার শায়েখ এর ইমাম ইবনু হাজার আসকালানী রহ গ্রন্থ হতে অনূদিত (পৃষ্ঠা ১২৬-১২৮), দারুল কলম, সিরিয়া