"ইবনে আসকির (রহ:) হইতে বর্ণিত আছে যে, হযরত আবু দারদা (রা:) বলিয়াছেন, তোমরা চুপ থাকা শিক্ষা কর, যেমন তোমরা কথা বলা শিক্ষা করিয়া থাক। কারন চুপ থাকা বিরাট ধৈর্যের কাজ। বলিবার পরিবর্তে শুনিবার অধিক আগ্রহী হও। এমন বিষয়ে কথা বলিও না যাহাতে তোমার কোন লাভ নাই। 


অনর্থক হাসিও না, আর বিনা প্রয়োজনে হাঁটিও না।
আবু নুআঈম (রহ:) হইতে বর্ণিত আছে, তিনি বলিয়াছেন, আল্লাহর নিকট মুমিনের শরীরে জিহবা অপেক্ষা অধিক প্রিয় আর কোন মাংসপিন্ড নাই। কারন উহার কারনেই তাহাকে বেহেশতে প্রবেশ করাইবেন। আর আল্লাহর নিকট কাফেরের শরীরে জিহবা অপেক্ষা অধিক ঘৃনিত আর কোন মাংসপিন্ড নাই। কারন উহার কারনেই তাহাকে দোযখে প্রবেশ কারাইবেন।
হায়াতুস সাহাবাহ ৪র্থ খন্ড"