তিনি যখন হিজরত করার ইচ্ছা করিলেন তখন নিজের তলোয়ার গলায় বাঁধিলেন এবং ধনুক কাঁধে ঝুলাইয়া লইলেন এবং (তীরদান হইতে) কয়েকটি তীর হাতে লইয়া বাইতুল্লাহর নিকট আসিলেন। কুরাইশের কতিপয় সর্দার সেখানে বসিয়াছিল। হযরত ওমর (রা.) বাইতুল্লাহর সাত চক্কর তওয়াফ করিয়া মাকামে ইবরাহীমের নিকট আসিয়া দুই রাকাত নামায আদায় করিলেন। অত:পর মুশরিকদের এক একটি মজলিসের নিকট যাইয়া বলিলেন, এই সমস্ত চেহারা অপদস্ত হউক! যে ব্যক্তি চায় যে, তাহার মা পুত্রহারা হউক, তাহার সন্তানগণ এতীম হউক আর তাহার স্ত্রী বিধবা হউক সে যেন এই ময়দানের অপর পার্শ্বে আসিয়া আমার সহিত সাক্ষাৎ করে। (অত:পর তিনি সেখান হইতে হিজরতের উদ্দেশ্যে রওয়ানা হইলেন।) তাহাদের একজনও তাহার পিছু লইতে সাহস পায় নাই। (মুন্তাখাবুল কানয)
0 মন্তব্যসমূহ