⊕ পবিত্র হাদীস শরীফে বর্ণিত আছে যে, মালাকুল মউত যখন কাহারও জান কবজ করিতে উপস্থিত হন, তখন নেককারের আত্মা তাহাকে লক্ষ্য করিয়া বলে, “ হে মালাকুল মউত! আল্লাহ পাকের অনুমতি ও আদেশ ব্যতীত তােমার অনুগত হইতে সম্মত নহি। তােমাকে আমার জান কবজ করিতে দিব না!” তখন মালাকুল মউত বলিবে, “ হে আল্লাহর বান্দা! আল্লাহ পাক স্বয়ং আমাকে তােমার রূহ কবজ করিতে নির্দেশ দিয়াছেন।” তখন আত্মা বলিবে, “ হে মৃত্যুদূত! যদি তুমি সত্য হও, তবে উহার প্রমাণ স্বরূপ নিদর্শন প্রদর্শন কর। কারণ আল্লাহ তায়ালা আমার দেহকে সৃষ্টি করিয়া উহাতে আমাকে বসবাস করিতে অনুমতি প্রদান করিয়াছেন, তখন তুমি উপস্থিত ছিলে না। এখন কোথা হইতে আমায় কবজ করিতে আসিয়াছ?

”তারপর মালাকুল মউত আল্লাহ পাকের সমীপে আরজ করিবেন, “ হে আল্লাহ! তােমার বান্দা এইরূপ বলিতেছে এবং তােমার নিদর্শন কামনা করিতেছে।” প্রত্যুত্তরে আল্লাহ এরশাদ করিবেন, “ হে মালাকুল মউত! আমার বান্দার রূহ সত্য কথাই বলিয়াছে; সুতরাং তুমি বেহেশতে চলিয়া যাও এবং উহা হইতে আমার নাম অঙ্কিত একটি সেব-ফল আনিয়া তাহার রূহের সম্মুখে স্থাপন কর। ” অতঃপর মালাকুল মউত বেহেশতে চলিয়া যাইবে এবং“ বিসমিল্লাহ ” খােদিত একটি সেব-ফল আনিয়া তাহার সম্মুখে রাখিবে।আর তখনই বান্দার রূহ উহা দেখিতে দেখিতে পরম আনন্দে বাহির হইয়া যাইবে।


দাকায়েখুল আকবার।

হুজ্জাতুল ইমাম গাজ্জালী রহ.