প্রশংসাকারীগন আপনার কি প্রশংসা করবে? লেখকগণই বা আপনার ছানা সিফত কতটুকু লিখতে পারবে ?
আল্লাহর কসম! সকল সমুদ্রকে যদি কালিতে পরিনত করা হয়,
আর সকল গাছগুলোর ডাল-পালাকে যদি কলম বানানো হয়।
তরপরও জ্বিন-ইনসান আপনার শান লিখে শেষ করতে পারবে না। আপনার হাক্বীকী মর্যাদার সঠিক উপলব্ধি করা তাদের কারো পক্ষে সম্ভব নয়।
হে আমার সাইয়্যিদ ! আমার হৃদয় আপনারই ইশকে আসক্ত। আমার প্রাণ শুধু আপনারই ভালোবাসায় পরিপূর্ণ ।
আমি যখন চুপ থাকি তখন আপনারই চিন্তা করি। আবার যখন কথা বলি তখন আপনারই প্রসংসা করি।
যখন কিছু শুনি, তখন আপনারই কোন উত্তম বানী শুনি। যখন কিছু দেখি, তখন শুধু আপনাকেই দেখি ।
হে আমার মালিক ! আমার প্রয়োজন কালে আপনি আমার জন্য সুপারিশ করুন।
পৃথিবীতে আমি শুধু আপনারই ঐশ্বর্যের মুখাপেক্ষী।
কাসিদায়ে নোমান~ইমাম আবু হানিফা
0 মন্তব্যসমূহ