◑ আমরা যারা নির্জনে, সুযোগ পেলেই গুনাহে লিপ্ত হই। যারা ইন্টারনেটের অবাধ দুনিয়ায় কোন রকম বাছবিচার না করে বিচরণ করি। ❌
যারা নিজেদের কামনা বাসনার কাছে বন্দী,নফসের কাছে পরাজিত। যারা এক ক্লিকেই অশ্লীলতার জগতে হারিয়ে যাই, তাদের জন্য রীতিমত ভয়ংকর একটা হাদিসঃ
.
রাসূলুল্লাহ ﷺ বলেন, 'আমার উম্মতের অনেকের কথা আমি জানি, যারা কিয়ামাতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন।
.
এই কথা শুনে সাওবান (রা.) বললেন, "হে রাসূলাল্লাহ! তাদের পরিচয় দিন, আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই।"
.
তিনি ﷺ বললেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই থাকে। তোমরা যেমন রাত জেগে ইবাদাত করো, তারাও করে।
.
কিন্তু যখন একাকী হয় তখন আল্লাহর নিষিদ্ধকৃত হারামে লিপ্ত হয়।'' [ইবনে মাজাহ ৪২৪৫; হাদিসটি সহিহ]

0 মন্তব্যসমূহ