রাহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা হযরত আব্দুল্লাহ বিবাহের পর পবিত্র মক্কায় কিছুকাল অবস্থান করেন তারপর ব্যবসা উপলক্ষে শাম দেশে যান এবং শাম দেশ থেকে প্রত্যাবর্তনের পথে ইয়াসরিবে মদিনায় কয়েকদিন অবস্থান করেন।
এ সময়ে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েন সফরসঙ্গী গণ কিছুদিন অপেক্ষা করার পর মক্কায় প্রত্যাবর্তন করেন।
আব্দুল্লাহর মনে আশা ছিল তিনি সুস্থ হলে মক্কার উদ্দেশ্যে রওনা হবেন। কিন্তু আল্লাহ তায়ালার ইরাদা ছিল ভিন্ন। তাহার অসুখ বৃদ্ধি পেল তিনি ইয়াছরিবেই ইন্তেকাল করলেন।
যখন এ শোক সংবাদ মক্কায় পৌঁছল তখন আব্দুল মুত্তালিব তার আদরের ছেলেকে হারিয়ে নিদারুণ ব্যথায় ব্যথিত হলেন।আব্দুল্লাহর ভাই-বোনেরাও এ সংবাদে হয়েছিলেন শোকাভিভূত। কিন্তু তার বিয়োগব্যথা হযরত আমিনা হৃদয়ে যে দারুণ আঘাত হেনেছিল তা কেইবা অনুমান করতে পারে! তার কত কামনা-বাসনা জীবন্ত অবস্থায় কবরে প্রোথিত হল।কত আশা ভরসা অসম্পূর্ণ রয়ে গেল।
একটি কামিয়াবি জিন্দেগি অতিবাহিত করার স্বপ্ন চুরমার হয়ে গেল।
হযরত আব্দুল্লাহর ইন্তেকালের অনেক দিন হয়ে গেছে। মাক্কায় বসবাসকারী আমিনার মনে স্বামী আব্দুল্লাহর কবর দর্শনের অবদমিত আশাটি বারবার ঊঁকি দিতে লাগলো।তবুও পারেননি প্রাণপ্রিয় আব্দুল্লাহর কবর যিয়ারতে।
তার সে আশা একটী মায়াময় স্বপ্ন রুপে তাকে অভিভূত করে রাখল অনেক কাল।কারণ আব্দুল্লাহ যে আমানত তার কাছে রেখে মরণ নদীর পার হয়ে পরপারে চলে গেলেন তার হেফাজতের উদ্দেশ্য তাকে অনেক ধৈর্য ধারণ করতে হল।শুভদিন আসল, সত্যের প্রদীপ মাছুম মুহাম্মদ (সঃ) ভুমিষ্ট হলেন।তারপর শিশু মুহাম্মদ (সাঃ) - এর প্রতিপালনের দায়িত্ব তাকে এ কামনা থেকে বিরত রাখে অনেকদিন।যখন তার আদরের দুলাল,কলিজার টুকরা নয়নের মনি ছয় বছর বয়সে পদার্পন করলেন এবং তাকে ৭/৮ বছরের
সন্তানের চেয়ে বলিষ্ট মনে হল আমিনার একান্ত ধারণা জন্মিল যে তার কামনার ধন এ সুন্দর ফুল ইয়াসরিবের কঠিণ সফরের গ্লানি সহ্য করতে পারবেন তখন.....
বইঃ আদর্শ গল্প সংকলন
লেখকঃমাওলানা মুহাম্মাদ ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
0 মন্তব্যসমূহ