হযরত আব্দুল্লাহর ইন্তেকালের অনেক দিন হয়ে গেছে। মাক্কায় বসবাসকারী আমিনার মনে স্বামী আব্দুল্লাহর কবর দর্শনের অবদমিত আশাটি বারবার ঊঁকি দিতে লাগলো।তবুও পারেননি প্রাণপ্রিয় আব্দুল্লাহর কবর যিয়ারতে।
তার সে আশা একটী মায়াময় স্বপ্ন রুপে তাকে অভিভূত করে রাখল অনেক কাল।কারণ আব্দুল্লাহ যে আমানত তার কাছে রেখে মরণ নদীর পার হয়ে পরপারে চলে গেলেন তার হেফাজতের উদ্দেশ্য তাকে অনেক ধৈর্য ধারণ করতে হল।শুভদিন আসল, সত্যের প্রদীপ মাছুম মুহাম্মদ (সঃ) ভুমিষ্ট হলেন।তারপর শিশু মুহাম্মদ (সাঃ) - এর প্রতিপালনের দায়িত্ব তাকে এ কামনা থেকে বিরত রাখে অনেকদিন।যখন তার আদরের দুলাল,কলিজার টুকরা নয়নের মনি ছয় বছর বয়সে পদার্পন করলেন এবং তাকে ৭/৮ বছরের
সন্তানের চেয়ে বলিষ্ট মনে হল আমিনার একান্ত ধারণা
জন্মিল যে তার কামনার ধন এ সুন্দর ফুল ইয়াসরিবের কঠিণ সফরের গ্লানি সহ্য করতে পারবেন তখন.....
বইঃ আদর্শ গল্প সংকলন
লেখকঃমাওলানা মুহাম্মাদ ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
0 মন্তব্যসমূহ