কবরের পাশে পবিত্র কুরআন পাঠের গুরুত্ব।
সূত্র : আত্মার রহস্য।
লেখক : আল্লামা ইবনে কাইয়িম আল-জাওযিয়া রহ.।
আমার কাছে হাসান ইবনে হাইয়িম বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি আবু নাসর ইবনে তাম্মার এর ভাগ্নে আবুবকর ইবনে আতরূশকে বলতে শুনেছি -তিনি বলেন, জৈনিক ব্যক্তি তার মায়ের কবরের কাছে আসত এবং সেখানে দাঁড়িয়ে সূরা-ইয়াসিন পাঠ করত।
.
একদা সে কবরের কাছে এসে সূরা-ইয়াসিন পাঠ করল। তারপর বলল, হে আল্লাহ! যদি আপনি এই সূরা পাঠ কারীর বিনিময়ে কোনো সওয়াব দেন, তাহলে তা এ কবরস্থানের অধিবাসীদের দান করুন।
.
পরবর্তী জুম্মারদিন তার কাছে একজন স্ত্রী লোক এসে বলল, আপনি কি অমুকের ছেলে অমুক?
আমি বললাম, হ্যা। সে বলল, আমার এক মেয়ে মারা গেছে; আমি স্বপ্নে দেখলাম, সে তার কবরের এক পাশে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন বসে আছ? সে উত্তর দিল, অমুক স্ত্রীলোকের ছেলে অমুক তার মায়ের কবরের কাছে এসে সূরা ইয়াসিন পাঠ করল।
.
তারপর এর সাওয়াব সমস্ত কবরবাসীদের উদ্দেশ্যে উৎসর্গ করলো। এর কিছু সাওয়াব আমিও পেলাম, কিংবা (সে বলল) আমাকেও মাফ করে দেওয়া হয়েছে অথবা সে এ ধরনের কোন কথা বললো।
0 মন্তব্যসমূহ