হযরত হামযা (রা) এর ইসলাম গ্রহণ।
লেখক: আল্লামা আবেদ নিজামি
হযরত হামযা (রা) ছিলেন আমাদের প্রিয় নবী (সাল্লাল্লাহু তাআলা আলাইহে ওয়া সাল্লাম) এর চাচা, বয়সে আমাদের নবী থেকে দু’চার বছর বড় ছিলেন। তাঁরা শৈশবে উভয়ে একসাথে খেলাধুলা করতেন। হযরত হামযা (রাদি আল্লাহু তাআলা আনহু) হযুরকে বেশী ভালবাসতেন কিন্তু তখনও ইসলাম গ্রহণ করেননি। হযরত হামযা (রা) বড় বাহাদুর ও শক্তিশালী ছিলেন। প্রতি দিন সকালে তীর-বর্শ নিয়ে বের হয়ে যেতেন এবং সারা দিন শিকারে নিয়োজিত থাকতেন। সন্ধ্যায় ফিরে এসে প্রথমে হেরম শরীফে যেতেন এবং তওয়াফ করতেন। সন্ধ্যা বেলা কোরাইশের সরদারেরা হেরম শরীফে পৃথক পৃথক আসর জমাতো। হযরত হামযা (রা) কিছুক্ষণের জন্য ওদের সাথে বসতেন। কোরাইশের প্রত্যেক সরদারের সাথে তাঁর সুসম্পর্ক ছিল। ওরাও তাঁকে বীর পুরুষ হিসেবে যথেষ্ট সমাদর করতেন। একদিন আবু জেহেল হুযুরের সাথে অনেক বেআদবী করলো। সন্ধ্যায় হযরত হামযা রা শিকার থেকে ফিরে আসলে তাঁর বাঁদী আবু জেহেলের বেয়াদবীর সমস্ত ঘটনা শুনালো। হযরত হামযা শুনা মাত্রই খুবই ক্ষেপে গেলেন। এবং ওই অবস্থায় তীর বর্শাসহ হেরম শরীফে এসে আবু জেহেলকে বললেন, ''আমি মুসলাম হয়ে গেলাম”। হযরত হামযার ইসলাম গ্রহণে মুসলমানদের শক্তি অনেক বৃদ্ধি পেলো।

0 মন্তব্যসমূহ