"যায়েদ ইবনে আসলাম (রহ:) বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব (রা:) একবার দুধ পান করিলেন, যাহা তাহার নিকট খুবই সুস্বাদু মনে হইল। তিনি যে ব্যাক্তি তাহাকে এই দুধ পান করাইয়াছে, তাহাকে জিঞ্জেসা করিলেন, তুমি এই দুধ কোথায় পাইয়াছ? সে জানাইল যে, কোন এক পানির ঘাটে কতিপয় সদকার উট উপস্থিত হইয়াছিল। রাখালগন উহার দুধ দোহন করিতেছিল। তন্মধ্য হইতে আমাদের জন্যও তাহারা দোহন করিল। আমি উহা আমার এই পাত্রে রাখিয়াছিলাম। হযরত ওমর (রা:) (মুখের ভিতর) আঙ্গুল ঢুকাইয়া বমন করিয়া ফেলিলেন। (বায়হাক্কী)
হযরত মেসওয়ার ইবনে মাখরামাহ (রা:) বলেন, আমরা পরহেযগারী শিক্ষা করিবার উদ্দেশ্যে হযরত ওমর ইবনে খাত্তাব (রা:)এর সাহচার্যে পড়িয়া থাকিতাম। (ইবনে সা'দ)
হায়াতুস সাহাবাহ ৪র্থ খন্ড"।
0 মন্তব্যসমূহ